Kilburn Sarbojanin Durga Puja Committee
Disergarh, Paschim Bardhaman
মা সারদা কালীঘাটের মা কালীরভোগ দর্শন করে একদা বলেছিলেন"ভোগ দর্শনে দুর্ভোগ কাটে "সত্যি তাই ই।এই বিশ্বাস কোটি কোটি হিন্দুর।ঈশ্বরকে ভোগ নিবেদন পূজা অর্চনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।ঈশ্বরকে নিবেদিত এই ভোগ ই প্রসাদে রূপান্তরিত হয় -- যা ভক্ত জন পরম শ্রদ্ধায় গ্রহণ করেন।
আমরাও কিলবার্ন সর্বজনীন দুর্গা পূজা কমিটি জগৎ জননী দেবী দুর্গাকে ভোগ নিবেদন করি শাস্ত্র বিধি মেনেই। তবে আমাদের ভোগ সম্পূর্ণ নিরামিষ লুচি,সুজি, ফল,মিষ্টি যেমন থাকে ,তেমনি থাকে অন্ন ভোগও।
আমাদের কমিটির নারীশক্তিরাই এই ভোগ রন্ধনে সক্রিয় অংশ গ্রহণ করেন । শুচি শুদ্ধ হয়ে পরম নিষ্ঠা সহকারে তাঁরা এই ভোগ রান্নায় ব্রতী হন।সকলেরই এই ভোগ রান্নায় অংশ গ্রহণের প্রবল ইচ্ছা থাকে। রন্ধন দক্ষতা আর চূড়ান্ত নিষ্ঠা ভক্তি দিয়ে ভোগ প্রস্তুত করেন আমাদের নারী সদস্যা গণ।
তবে ভোগ শুধু ভালো করে রান্না করে দেওয়াটাই একমাত্র কাজ নয়।মাকে কী নিবেদন করছি যেমন একটা বড় ব্যাপার তেমনি গুরুত্বপূর্ণ কেমন করে নিবেদন করছি সেটাও।আমাদের মন্দিরেও মায়ের ভোগ চমৎকার ভাবে সাজানো হয়। তামা এবং কাঁসার পাত্রে অত্যন্ত সুচারু ভাবে মায়ের ভোগ সাজিয়ে দি আমার।পুরোহিত মন্ত্র উচ্চারণ করে সমর্পণ করেন মাকে।