Kamaldanga Durga Mondir Puja Committee
Bikna, Bankura
পুজোর স্বাদকাহন
অনুভুত্তা গ্রামের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে লালমাটির জেলা বাঁকুড়ার অনুভুত্তাত কমলাডাঙ্গা ।১৮৯৫ সালে প্রতিষ্ঠিত কমলাডাঙ্গা দুর্গামন্দিরের দুর্গাপুজো বহন করে চলেছে প্রাচীন ঐতিহ্য ও ভক্তির পরম্পরা। লালমাটির বাঁকুড়ার এই গ্রামে মা দশভুজার অপরূপ মহিষাসুরমর্দিনী রূপে সজ্জিত প্রতিমা সকলের মন জয় করে। পুজোর দিনগুলিতে গ্রামের মানুষ আনন্দ, হইহুল্লোড়, আড্ডা ও খাওয়াদাওয়ায় মেতে ওঠেন।
পুজো কমিটি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে। একাদশীর দিন কমিটির উদ্যোগে আয়োজন করা হয় অন্নভোগ, বালকভোজন ও গ্রাম্যভোজনের। আয়োজন ছোট হলেও ভক্তরা পরম তৃপ্তি ও আনন্দের সঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করেন।
এই ভোগ রান্নায় মশলার গুরুত্ব অপরিসীম। তাই রান্নার স্বাদ ও সুবাস বাড়াতে আমাদের প্রথম পছন্দ সানরাইজ পিওর মশলা। প্রতিটি পদে এই মশলা এনে দেয় এক অনন্য স্বাদ, যা ভোগের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
আগামী বছর থেকে দু’দিন ভোগ পরিবেশনের পরিকল্পনা রয়েছে। আমাদের পুজোর ভোগের স্বাদ গ্রহণ এবং উৎসবের আনন্দে সামিল হতে সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।