Sarbajanin Durga Puja Committee, Azad Hind Club
Guwahati, Kamrup Metro
পুজোর ভোগের স্বাদকাহন
ঐতিহ্য, ভক্তি ও সম্প্রীতির মেলবন্ধনে আজাদ হিন্দ ক্লাব দুর্গাপুজো কমিটি প্রতিবছর মায়ের আরাধনায় মেতে ওঠে। দুর্গোৎসবের প্রতিটি দিনেই মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের বিশেষ আয়োজন থাকে।
সপ্তমীর ভোগে থাকে ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম সবজি, ডাল, পনির, পাঁচ রকম শাক, চাটনি ও মিষ্টান্ন। অষ্টমীতে এই পদগুলির সঙ্গে যুক্ত হয় ফ্রায়েড রাইস, যা ভোগের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। নবমীর বিশেষ আকর্ষণ বাসন্তী পোলাও, সঙ্গে থাকে অন্যান্য ভোগের পদ। প্রতিদিনের এই আয়োজন ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ ভাগ করে নেয়।
দশমীতেও থাকে বিশেষ ভোগের ব্যবস্থা। এদিন পান্তা ভাত ও কচুশাক নিবেদন করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই ৭৪ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আজাদ হিন্দ ক্লাবের ভোগের আয়োজন ভক্তি, আন্তরিকতা ও মিলনের বার্তা ছড়িয়ে দেয়।