ITC - Enduring Value Sunrise Pure Masala

Club Sagatam

Contai, Purba Medinipur

২০১৮ সালে বৃহস্পতির শুভ সকালে সকলের মিলিত হৃদয়ে সূচনা হয়েছিল মাতৃ আরাধনার। সেই শুভ সূচনা আজও হৃদয়ে প্রবহমান। সর্বসম্মতিক্রমে পূজার্চনা ধুমধামে অনুষ্ঠিত হয়ে চলেছে আজও।
বস্ত্রহীনে বস্ত্রদান, রক্তদানে কত প্রাণের উল্লাস, মহাপ্রাণের অবদান আর শঙ্খধ্বনির তরঙ্গে জেগে ওঠে সম্প্রীতির সুর। সবারে আপন করে, হাতে হাত রেখে, মহামিলনের আনন্দে আমরা খুঁজে পাই একতার পরিচয়।
বৃক্ষচারা বিতরণের মাধ্যমে সবুজ ভবিষ্যতের আহ্বান জানাই। স্বাগতম, স্বাগতম। নির্মল পরিবেশ, হিমেল স্নিগ্ধ বাতাস আর সুস্থ সমাজের স্বপ্ন ছড়িয়ে পড়ুক পাতায় পাতায়।
সকলের কাছে আমাদের আহ্বান, আপনাদের দান ও সহযোগিতায় এই মহতী উদ্যোগ হয়েছে সমৃদ্ধ। আজও প্রার্থনা করি, ভ্রাতৃত্বের বন্ধনে সবাই মিলিত হয়ে মাতৃ আরাধনায় তুষ্ট হই।
হে দুর্গতিনাশিনী মা, তোমার চরণে জানাই প্রণাম। অসুরী শক্তির সংহার করে পৃথিবীতে প্রতিষ্ঠা করো শান্তি, ন্যায় ও মানবতার জয়।
ধর্মের পতাকা হাতে, দানবীয় প্রবৃত্তির বিনাশ ঘটিয়ে মানবাত্মার মুক্তির দ্বার খুলে দাও। তোমার আশীর্বাদে সমাজ হোক সুন্দর, সম্প্রীতিময় ও কল্যাণময়। মায়ের আগমনে দূর হোক সকল অন্ধকার, জাগুক মানবিকতা, ভালোবাসা ও সহমর্মিতার আলো। আমাদের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠুক আগামী দিনের সুন্দর পৃথিবী।

Puja voting code
SUN0482
WhatsApp VOTE SUN0482 to +91 91470 77170
Live rank #487 0 votes
Vote on WhatsApp