Kubajpur Nabarun Sangha
Kubajpur, Purba Bardhaman
পুজোর ভোগের সাতকাহন - নবারুন সংঘ, কুবাজপুর গ্রাম, পূর্ব বর্ধমান
কাশফুলের ইশারায়, শিউলি ফুলের গন্ধে আর ঢাকের বাদ্যে বাংলার ঘরে ঘরে বেজে ওঠে মায়ের আগমনী বার্তা। নবারুন সংঘ, কুবাজপুর গ্রামের দুর্গাপুজোতেও মাকে বরণ করার প্রস্তুতি শুরু হয় ভোগের নানা আয়োজনে।
সপ্তমীতে মায়ের ভোগে থাকে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, শুশুনি শাকভাজা, অম্বল, নবরত্ন, মুগডাল, মাছের কালিয়া, চাটনি, পরমান্ন ও মিষ্টি। অষ্টমীতে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, নটে শাকভাজা, মুগডাল, অম্বল, নবরত্ন, পরমান্ন, আমের চাটনি ও নানান মিষ্টি নিবেদন করা হয়।
সন্ধিপুজোর বিশেষ আয়োজনে থাকে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, লুচি, ক্ষীর, ছানা ও পাঁচ রকম মিষ্টি। নবমীতে ভোগের থালায় সাজানো হয় খিচুড়ি, পাঁচ রকম ভাজা, ফুলকপির তরকারি, মুগডাল, অম্বল, শুক্তো, মাছের কালিয়া, বেগুন-মূলোর টক, পরমান্ন ও মিষ্টি। দশমীতে থাকে পরমান্ন, চিঁড়ে, দই, মুড়ি, দুধ, সন্দেশ ও অন্যান্য মিষ্টি।
এভাবেই ভোগের প্রতিটি পদে মিশে থাকে ঐতিহ্য, ভক্তি ও আন্তরিকতা। নবারুন সংঘের এই ভোগকাহিনি শারদোৎসবের আনন্দকে করে তোলে আরও মধুর।