Ashigarh Porbo Chayan Para Puja Committee
Siliguri, Darjeeling
আলিঘার পূর্ব্বচল পাড়া দুর্গাপুজো কমিটি — পুজোর ভোগের সাতকাহন
আলিঘার পূর্ব্বচল পাড়া দুর্গাপুজো কমিটির কাছে মায়ের ভোগ নিবেদন শুধু আয়োজন নয়, এটি ভক্তি, ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ। ষষ্ঠীতে ফল ও মিষ্টি দিয়ে মাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়।
মহাসপ্তমীতে লুচি, পায়েস, পোলাও ও পনিরের আয়োজন থাকে। কমিটির সদস্য ও পাড়ার মানুষ একসঙ্গে আনন্দের সঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করেন। অষ্টমীতে থাকে পাঁচ রকম ভাজা, লুচি, চাটনি, পায়েস, দই ও মিষ্টি। নবমীর ভোগে নিবেদন করা হয় চালের ভোগ, পোলাও, ছানা, হালুয়া, সুজি, পায়েস, দই ও মিষ্টি।
এরপর আসে দশমী, মাকে বিদায় জানানোর বিষণ্ণ মুহূর্ত। শাঁখের ধ্বনি আর প্রণামের মধ্য দিয়ে ভক্তরা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। দশমীর বিশেষ ভোগে থাকে তালশাঁস, চন্দ্রপুলি, সন্দেশ, তিলের খাজা, ফল, ফুল ও কচুরি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভোগের আয়োজন হয়ে ওঠে সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। মাকে বিদায় জানিয়ে নতুন বছরের অপেক্ষায় দিন গুনি আমরা সবাই।