Dubrajpur Abhaya Mandir , Parichalonai - Kalyan Samiti
Dubrajpur, Birbhum
অভয়া মন্দির কল্যাণ সমিতির এই দুর্গা পূজা আনুমানিক তিন শত বছরের পুরানো। এটি দুবরাজপুর কবিরাজ পাড়ায় অবস্থিত। কথিত আছে এই পূজা কর্মকার পরিবার প্রথম শুরু করেছিল। পরবর্তীতে দুর্গা পূজা চালনা করার সামর্থ না থাকায়, কল্যাণ সমিতি কমিটি কে দায়িত্ব নিতে হয়। তারপর থেকে প্রতি বছরের ন্যায় এই বছর ও 2026 এর দেবী দুর্গা, পূজার আয়োজন অভয়া মন্দির কল্যাণ কমিটি করেছেন। মায়ের মন্দিরে , মা কে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী ভোগের আয়োজন করা হয়। এই ভোগ আমাদের মন্দিরের পুরোহিত মজুমদার পরিবার এবং হাজরা ব্রাম্ভণ পরিবার করে থাকেন। মূলতঃ অষ্টমীর ভোগ 9 খানা পিতলের থালায়, লুচি,মিষ্টান্ন, ফল, আতব চাল দিয়ে মা অভয়া কে ভোগ নিবেদন করা হয়।
এইছাড়াও নবমীর দিন 50 কেজি আটার লুচি সাথে মিষ্টি আগত সকল দর্শণার্থী ও ভক্ত দের দেওয়া হয়। এবং দশমীর দিন 15 কেজি আতব চাল এর পায়েস দর্শণার্থী দের দেওয়া হয়। বীরভূম জেলার দুবরাজপুরের অভয়া মন্দিরের অভয়া মায়ের নাম সকলেই জানা। মা অনেক মানুষের অসাধ্য সাধন করেছেন। ভক্তি এবং নিষ্ঠা দিয়ে মা কে স্মরণ করলে অভয়া মা তাকে কৃপা করবেই।