Debnathpara Kalyan Samity
Jalangi, Murshidabad
জয়কৃষ্ণপুর দেবনাথ পাড়া কল্যাণ সমিতি ক্লাবের মায়ের ভোগ
জয়কৃষ্ণপুর দেবনাথ পাড়া কল্যাণ সমিতি ক্লাবের পরিচালনায় এ বছর দুর্গাপুজো ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৪৯ সালে বাংলাদেশের রাজশাহী জেলার অনুপমপুর গ্রাম থেকে ঈশ্বর গৌরচন্দ্র দেবনাথ এপারে এসে জয়কৃষ্ণপুর দেবনাথ পাড়ায় মাটির ঘরে এই পুজোর সূচনা করেন। সেই ঐতিহ্য আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে বহমান।
এই পুজোর বিশেষ আকর্ষণ অষ্টমীর ভোগ। আটটি মাটির থালাতে ভেজানো আতপ চাল, ঘি, মধু, চিনি, কর্পূর ও একটি পাকা কলা নিবেদন করা হয়। থালাগুলির চারপাশে সাজানো থাকে কাটা ফল ও ভেজানো বুট। এছাড়াও ভোগে থাকে লুচি, সুজি, পায়েস, পাঁচ রকমের ভাজা, সবজি, অন্ন ও পরমান্ন। সবজি রান্নায় ব্যবহার করা হয় সানরাইজ গুঁড়ো মসলা, যা খাবারে এনে দেয় অনন্য স্বাদ ও সুগন্ধ।
সমস্ত ভোগ যত্ন ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুত করা হয়। অষ্টমীতে বহু মানুষের সমাগম হয়, আর ভোগ ও উৎসবকে ঘিরে ছোটদের আনন্দ হয়ে ওঠে বিশেষ আকর্ষণ।