Khakurda Tarun Sangha
Uttar Dinajpur
ওঁ ইদং সোপকরণং সঘৃতান্নং
ওঁ শ্রীদুর্গায়ৈ নমঃ
হে মা দুর্গা, সমস্ত উপকরণ ও বিশুদ্ধ ঘি-যুক্ত এই অন্ন আপনাকে সমর্পণ করছি।
মায়ের ভোগ নিবেদনের সময় সুবাসে আপ্লুত হন অপেক্ষারত ভক্তেরা। ষষ্ঠী থেকে দশমী, সুস্বাদু সাত্ত্বিক আয়োজনে চলে জগন্মাতার আরাধনা।
মহাষষ্ঠীতে ফল, মিষ্টি, লুচি ও সুজির প্রসাদ। সপ্তমীতে আমাদের ৮৫ বছরের সার্বজনীন মাতৃমন্দিরের ভোগশালায় প্রবেশ করে সুগন্ধে মন ভরে ওঠে। বাসন্তী চালের খিচুড়ি, সানরাইজ শুক্তু মশলায় শুক্তু, সানরাইজের কোল্ড প্রেসড সর্ষের তেলে নানা ভাজা, গুঁড়ো মশলায় পাঁচমিশেলি তরকারি, চাটনি ও পায়েস—মায়ের ভোগে তৃপ্তির সমাহার।
মহাঅষ্টমীর অঞ্জলিতে শুচিশুভ্র সাজে মাতৃমণ্ডলী আসেন নিবেদন নিয়ে। জনপ্রিয় খিচুড়ির সুবাসে মন্দিরের বাইরে অপেক্ষার দীর্ঘ সারি। পাকশালায় রাঁধুনি যোগ করেন সানরাইজের শাহী গরম মশলা।
মহানবমীর মহাভোগে পোলাও, মোচার তরকারি, রসগোল্লা, সন্দেশ ও নারকেলের নাড়ু। এই স্বাদের টানেই বছরভর শারদীয়ার অপেক্ষা।
মহাদশমীতে মাকে বিদায়ের আগে মিষ্টি, দই ও নাড়ু। বিজয়ার মনখারাপেও জেগে থাকে আগামী বছরের মিলন ও মায়ের প্রসাদের প্রতীক্ষা।