ITC - Enduring Value Sunrise Pure Masala

Kalitala &R.K. Das Road Durgatsab Committee

Kolkata, Kolkata

আমাদের পূজা প্রায় সাতাশ বছর পার করতে চলেছে। দুর্গাপূজা আমাদের জাতীয় উৎসব, সংহতির প্রতীক। মহালয়া থেকেই ঘরের মেয়ের আগমনের প্রহর গুনি। ছোট পরিবারের একঘেয়েমি ছেড়ে যৌথ পরিবারের স্বাদ ফিরে পেতেই এই পূজার সূচনা।
মতবিরোধ থাকলেও যৌথ পরিবারে পাত পড়ত একসঙ্গে। আমরা শিশুদের খাওয়ানোর পর প্রবীণ ও মহিলাদের পরিবেশন করি; দায়িত্ব নেন পুরুষ সদস্যরা। দেবী যেমন সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন, তেমনই বাইরে থাকা আমাদের সন্তানেরাও পরিবার, বন্ধু ও আত্মীয়দের নিয়ে ফেরে—কয়েকদিন একসঙ্গে থাকার টানে।
মায়ের ফুল-মালা-চন্দনের সঙ্গে থাকে ভোগ। সানরাইজ মশলা হামানদিস্তায় মশলা পেষার শ্রম কমিয়েছে। মহিলারা নিজেরাই রান্না করেন; প্রবীণরা নতুন প্রজন্মকে চেনান সাবেকি স্বাদ। ষষ্ঠী থেকে দশমী এই আয়োজনের সঙ্গী সানরাইজ।
সবজি মশলা, ছোলার ডালে গরম মশলা, পনির বাটার মশলা, ভেন্ডিতে আমচুর—সবই আপন। বেসিক মশলা, শাহী গরম মশলা, রকমারি পাপড়, রেস্টুরেন্ট মশলা, শুক্তু মশলা ও সর্ষে-পোস্ত গুঁড়োও রান্নাকে সমৃদ্ধ করে।
এ আমাদের একসঙ্গে থাকার, ঘরে ফেরার পূজা। তিথি অনুযায়ী মাকে নিবেদনের পর দুপুর থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত জাতি-ধর্ম নির্বিশেষে দর্শনার্থীদের ভোগ বিতরণ করি। প্রবীণ ও প্রতিবন্ধীদের বসার ব্যবস্থা থাকে। চুপি চুপি বলি, আমাদের প্রায় সকল সদস্যই সানরাইজের কুল জলজিরা মশলা খান। নিমন্ত্রণ রইল—আসবেন, নিরাশ হবেন না।

Puja voting code
SUN0446
WhatsApp VOTE SUN0446 to +91 91470 77170
Live rank #211 2 votes
Vote on WhatsApp