MAA TARA SANGHA CLUB
KARIMGANJ, KARIMGANJ
সার্বজনীন দুর্গাপুজো, ফকিরা বাজার | ৫৬তম বর্ষ
ফকিরা বাজারের সার্বজনীন দুর্গাপুজো আমাদের গ্রামের ঐতিহ্য, ভক্তি ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন। ৫৬ বছর ধরে পূর্বপুরুষদের রীতি ও নিয়ম মেনে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা নিষ্ঠার সঙ্গে এই পুজো পরিচালনা করে আসছি। সপ্তমীর ভোগে থাকে ডাল, পাঁচ রকম সবজি পকোড়া, প্লেট, পনির ও পায়েস। অষ্টমীর ভোগে পরিবেশিত হয় মিক্সড ডাল, আলুভাজা, আলু সোয়াবিন, পটল পোস্ত, পনির ও পায়েস। কোনো কোনো বছর পারামান্ন্ প্রস্তুত করা হয়। নবমীর ভোগে থাকে মিক্সড ডাল, নয় রকম সবজি পকোড়া, নিরামিষ সবজি, সয়াচাপ, আলু-ফুলকপি, শাক, পনির ও পায়েস। দশমীর ভোগে থাকে ডাল, ভাজা, কচুশাক, নিরামিষ সবজি, পনির ও পায়েস। গ্রামের পুজোয় আড়ম্বর কম থাকলেও আন্তরিকতা ও ভক্তির কোনো অভাব নেই। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনার সংস্থা ও পরিবারের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় পুজোমণ্ডপ আনন্দমুখর হয়ে উঠুক, এটাই আমাদের আন্তরিক কামনা।