ITC - Enduring Value Sunrise Pure Masala

Pal Para Sorbijonin Durga Commite

Katwa, Purba Bardhaman

রাজনন্দিনী দুর্গামন্দিরের এই দুর্গাপূজা একটি মহিলা পুজো কমিটির উদ্যোগে পরিচালিত হয়। দুর্গোৎসবে মেতে উঠে আবাল বৃদ্ধ-বনিতা। শরৎ মাসে যখন আকাশের মেঘ-খেলা করে, শিউলি ফুলের গন্ধ ও ঢাকের ধ্বনি-মন কে কেমন করে দেয়। দুর্গাপূজা বাঙালীর শ্রেষ্ঠ উৎসব হয়ে উঠেছে।
বাঙালীর এই উৎসব আনন্দের মধ্যে দেবীর কাছে বিশেষ নিবেদন ও পূজা-অর্চনা হয়। এই পুজোর দিনগুলিতে দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো মায়ের ভোগ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিন দেবী দুর্গার চরণে নিয়ম-নিষ্ঠা ও ভক্তিভরে অন্নভোগ নিবেদন করা হয়। খিচুড়ি, পলান্ন, নানারকম ভাজা ও নানারকম তরকারী (যেমন পাঁচ বা সাত বা নয় রকম ভাজা), বিভিন্ন রকম শাক, পনীর তকারী, নিরামিষ তকারী, আলুর দম ইত্যাদি থাকে। ভোগের সংগে থাকে চাটনী ও পায়েস।
অন্নভোগের পাশাপাশি বিভিন্ন ধরনের লাড্ডু, সন্দেশ, নাড়ু দেবীর ভোগে দেওয়া হয়। সকাল-সন্ধ্যায় আরতি শেষে ভাজা লুচি, সুজির হালুয়া ও নানারকম মিষ্টি নিবেদন করা হয়। বিজয়া দশমীর দিনে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠে ও পুরুষরা পরস্পরকে শুভেচ্ছা ও ভালোবাসার অভিনন্দন জানায়। মিষ্টিমুখে ও শুভেচ্ছা বিনিময়ে এক পরম মিলনোৎসব। এইভাবেই আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে।

Puja voting code
SUN0434
WhatsApp VOTE SUN0434 to +91 91470 77170
Live rank #454 0 votes
Vote on WhatsApp