Bijaylakhi Janakolyan Samitee
Shyamchak, Paschim Medinipur
দেবদেবীর ভোগে পুষ্টির সমাহার
দেবদেবীর ভোগে মুগডাল ও গোবিন্দভোগ চালের খিচুড়ি,
প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের বেজায় ছড়াছড়ি।
পেশীর গঠন ও ক্ষয়রোধের ভীষণ কার্যকরী,
রক্তের শর্করার মাত্রা কমাতেও বড়ই বাহাদুরি।
আলু, কুমড়ো, পটল, ফুলকপি, শাক আর মূলোতে,
হজম শক্তি বাড়িয়ে দেয় এর ফাইবার গুলো।
ঠাকুরভোগে ঘি ব্যবহার বড়ই ভালো কথা,
এ, ডি, ই, কে ভিটামিন বলতে পারি যথা।
টমেটো আর খেজুরের চাটনীতে আছে লাইকোপেন ও আয়রন,
হৃদযন্ত্র থাকে ভালো করে রক্তাল্পতা নিবারণ।
দুধের তৈরী পায়েসেতে আছে ক্যালসিয়াম ও ফসফরাস,
হাড়, দাঁত শক্ত করে দেহ করে সুঠাম এবং সুহাস।
কাজু আর কিসমিসে আছে ভালো ফ্যাট,
মাথার নার্ভ থাকে ভালো চালায় মস্তিষ্কটা।
লুচি আলুরদমের সাথে সুজির হালুয়া,
কার্বোহাইড্রেট যোগায় ভালো আসে শক্তি হওয়া।
ফলমূলেও আছে ভিটামিন এ আর সি,
চোখ আর হাড় ভালো থাকবে আর বলবো কি।
পটাশিয়াম, ম্যাগনেশিয়াম তাহাব সাথে আয়রন,
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভালো হবে জারন।
ধনে, জিরে, সরষে, ফোড়ন অসাধারণ মশলা,
মিশ্রণ ঠিক থাকলে পরে হবে নম্বর পহেলা।
দারচিনি এলাচ লবঙ্গর আছে অনেক গুণ,
ভোগের স্বাদ আর গন্ধ বাড়াতে এরা অখণ্ডগুণ।
মেথি হিং তেজপাতা মসলা জগতের সোনা,
শরীর সঠিক রাখতে এদের গুণ যায়না গোনা।