Milonpally Durgapuja Committee
Durgapur, Paschim Bardhaman
মিলন পল্লি সর্বজনীন মন্দির দুর্গাপুজো কমিটি, দুর্গাপুর
মিলন পল্লি সর্বজনীন মন্দির দুর্গাপুজো কমিটির পুজোয় ভোগের বিশেষ আকর্ষণ মুগ ডাল ও আতপ চালের খিচুড়ি এবং সুস্বাদু লাবড়া বা মিশ্র সবজি। প্রায় ১০০ জনের জন্য ভোগের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও আমাদের প্রিয় রাঁধুনি দত্তদা ভোগ রান্নার দায়িত্ব সামলাবেন। সপ্তমীর রাতে আমরা সবাই মিলে সবজি বাজার করতে যাই। একসঙ্গে বাজার করার আনন্দই আলাদা। সারা বছর আমরা এই আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় থাকি।
এবার পুজোর সময়সূচি ভোরে হওয়ায় মহাষ্টমী ও সন্ধিপুজোর ভোগ রাতে রান্না করা হবে। অষ্টমীর পুজো ও সন্ধিপুজো শেষ হলে শুরু হয় ভোগ বিতরণ। মায়ের প্রসাদ গ্রহণ করতে ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়ান। প্রবীণ নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাঁদের কাছে ভোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করাই আমাদের উদ্দেশ্য।
মা দুর্গার কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। সকলে সপরিবারে আনন্দে পুজোর দিনগুলি কাটান। মা দুর্গা সবার মঙ্গল করুন।