Kalinagar Sohid Khudiram Sangha Club
Rajganj, Jalpaiguri
কালীনগর হাসপাতাল মোড় সার্বজনীন দুর্গাপূজা
আমরা কালীনগর হাসপাতাল মোড় সার্বজনীন দুর্গাপূজায় দেবীদুর্গা ও তার পরিবারকে বিশেষ ও সুনির্দিষ্ট নিয়ম-রীতি অনুযায়ী ভোগ নিবেদন করা হয়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রায় প্রতিদিনই ভোগ নিবেদন করা হয়। আমরা সাধারণত গোবিন্দ ভোগের খিচুড়ি, পাঁচমিশালি সব্জী, ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি ও সন্দেশ দিয়ে ভোগ দিই। ভোগ নিবেদনের থালা বা পাত্র গুলিকে আলাদা চৌকি বা টেবিলে রেখে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদনের সময় শঙ্খের সাহায্যে জল নিয়ে দেবীর উদ্দেশ্যে পাদ্য, অর্ঘ্য ও আচমন নিবেদন করা হয়। যথোপযুক্ত মন্ত্র পাঠ করে দেবীর কাছে ভোগ গ্রহণের প্রার্থনা জানানো হয়।
আমাদের পূজায় বিশেষ করে অষ্টমীর ভোগ খুব নিষ্ঠা ও যথাযথ নিয়ম মেনে নিবেদন করা হয়। অষ্টমীর ভোগে গোবিন্দ ভোগ চালের ও মুগডালের খিচুরী নিবেদন করা হয়। এর সঙ্গে লাবড়া, চাটনি, ভাজা, পায়েস ও সন্দেশ দেওয়া হয়। ভোগ সম্পূর্ন নিরামিষ এবং রান্নার সময় পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। ভোগ নিবেদন শেষ হইবার পর সেই ভোগ প্রসাদ হিসেবে ভক্ত, ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। অষ্টমীর ভোগের দিন অসংখ্য মানুষ ও ভক্তদের সমাগম ঘটে।