ITC - Enduring Value Sunrise Pure Masala

Chouberia Sarbojonin Durga Utshab Comitee

Memari, Purba Bardhaman

পূজার ভোগের গল্প ও সাধারণ মানুষের অংশগ্রহণ

কাশফুলের দোলা ও শিউলির সুবাসে মুখর চৌবেড়িয়া সর্বজনীন দুর্গাপূজা অতি প্রাচীন। প্রবীণদের স্মৃতিতে এর ইতিহাস শতাধিক বছরের হলেও ১৯৪০ সালকে লিখিতভাবে ধরা হয়েছে।

প্রচলিত কাহিনি অনুযায়ী, মায়ের স্বপ্নাদেশে জমিদারদের দান করা জমিতে বর্তমান চৌবেড়িয়া হাটের পাশে শিবের পাড়ায় এই পূজার সূচনা।

কথিত আছে, মা এই এলাকার মিষ্টির দোকানে জেলিপি খেয়ে তৃপ্ত হয়েছিলেন। তাই গ্রামবাসীরা ভোগে জেলিপি নিবেদনে আগ্রহী। মায়ের স্বপ্নাদেশে বলিপ্রথা বন্ধ হয়ে শিন্নির সঙ্গে সন্দেশ নিবেদন চালু হয়। লুচি, শিন্নি, সন্দেশ ও জেলিপি মায়ের প্রিয় খাবার বলে ভোগে অগ্রাধিকার পায়। নিবেদনের সময় ভক্তরা আন্তরিকভাবে মনস্কামনা পূরণ ও রোগমুক্তির প্রার্থনা করেন।

বহু বছর ধরে এই পূজা সর্বধর্ম সমন্বয় ও সাধারণ মানুষের মিলনক্ষেত্র। ধর্মের ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে গড়ে ওঠে ঐক্য ও সম্প্রীতির বন্ধন।

সচেতনতামূলক থিম, সেফ লাইফ–সেফ ড্রাইভ, প্রতিমাসজ্জা, আলোকসজ্জা ও সামাজিক কাজের জন্য এই পূজা জামালপুরের প্রথম পাঁচটি পূজার অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রীর অনুদানের পাশাপাশি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রথম ও দ্বিতীয় পুরস্কার অর্জিত হয়েছে।

এই দুর্গাপূজা আমাদের প্রাচীন ঐতিহ্য, চৌবেড়িয়ার গর্ব ও গৌরব।

Puja voting code
SUN0410
WhatsApp VOTE SUN0410 to +91 91470 77170
Live rank #83 42 votes
Vote on WhatsApp