B2 Netaji Maidan Puja Committee
Durgapur, Paschim Bardhaman
আমাদের বিটু নেতাজী ময়দান সার্বজনীন দুর্গাপূজার ভোগ মানেই এক আলাদা আবেগ। প্যান্ডেল বাঁধা, লাইট লাগানো, চাঁদা তোলা - এই সব কাজে পাড়ার সবাই বস। কিন্তু ভোগ রান্নার বেলায় এলেই সবাই এক পা পিছিয়ে যায়। কারণ একটাই অলিখিত নিয়ম - ভোগ রান্না হবে একমাত্র ব্রাহ্মণ পরিবারের হাতেই। এটা নিয়ে কোনো আপস চলে না।
অষ্টমীর ভোর চারটে থেকে মাঠে যজ্ঞ শুরু হয়। ধুতি পরে, কপালে তিলক কেটে, গামছা কাঁধে আমাদের কাকু-জেঠুরা যখন বিশাল হাঁড়িতে খিচুড়ি নাড়তে থাকেন, তখন মনে হয় স্বয়ং রন্ধন-ঋষি নেমে এসেছেন। গত বছর আমাদের মাথায় দুস্টুমি বুদ্ধি ঢুকিয়েছিল একজন। তখনও ভোরের আলো ফোটেনি। আমরা প্রথমে বেড়াল, কুকুরের আওয়াজ করে ভয় দেখাতে শুরু করি রাঁধুনিদের। পরে ভুতুড়ে আওয়াজ তাদের বেশ অস্থির করে তোলে। পরে সব জানতে পেরে বিশাল খুন্তি নিয়ে আমাদের তাড়া করে। আমরা পালিয়ে বাঁচি।
যাই হোক এই যজ্ঞের আসল সিক্রেট হলো আমাদের ভরসার Sunrise মশলা । Sunrise এর গরম মশলা আর জিরে গুঁড়ো ছাড়া ভোগের সেই স্বর্গীয় গন্ধটা আসবেই না, এটা আমরা হলফ করে বলতে পারি।
সবচেয়ে মজার হলো পাহারা। ভোগ রান্নার সময় কেউ একটু চেখে দেখবে, সেই উপায় নেই। চেখে দেখা মানেই মহাপাপ! তাই পুরোটাই চলে আন্দাজ আর অভিজ্ঞতার উপর। আর ২০ বছরের অভিজ্ঞতা কখনো ফেল করে না।
শেষে কলাপাতায় যখন ধোঁয়া ওঠা খিচুড়ি, লাবড়া, আর চাটনি পড়ে, তখন লাইনে দাঁড়িয়ে মনে হয় - এটা শুধু ভোগ নয়, এটা আমাদের বিটুর একতা আর ভালোবাসার প্রসাদ।