ITC - Enduring Value Sunrise Pure Masala

Kalyanpur Sarbajanin Durgapuja Committee Scheme 2

Asansol, Paschim Bardhaman

মার্কণ্ডেও পুরাণ বা শ্রীশ্রীচণ্ডী অনুযায়ী দেবতাদের সম্মিলিত তেজ থেকে উদ্ভব হয় দেবী দুর্গার, দেবীর বাহন সিংহ, যা তাঁকে অসুর দমনকালে গিরিরাজ হিমালয় দিয়েছিলেন এই উপহার। সিংহ সাহস, নির্ভীকতা এবং নিয়ন্ত্রিত শক্তির প্রতিনিধিত্ব করে। দেবী সমস্ত পশুপ্রবৃত্তি বা অহংকারকে নিয়ন্ত্রণে রেখে রক্ষা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। অপরদিকে সিংহকে বাহন করেণ বা সিংহের পিঠে আসীন থাকেন বলেই দেবীকে বলা হয় সিংহবাহিনী।
এই বৎসর আমাদের থিম ভাবনায় উঠে এসেছ "সিংহাসনে সিংহবাহিনী"। দেবী এখানে জন্মদাত্রী অম্বিকা জননী, দ্বিভুজা। তিনি দশপ্রহরণ ধারিনী দশর্ভুজা নন, তাই অসুর পরম ভক্তিতে অম্বিকা জননীর চরণে শরণাগত...
আসুন আমরা এই দনুজদলনী দেবী সিংহবাহিনীর চরণতলে বসে প্রার্থনা করি ও পুজোর দিনগুলিতে আনন্দ উপভোগ করে বলি—
ওঁ ঐং দুর্গাং শিবাং শান্তিকারীং ব্রহ্মাণীং ব্রহ্মণঃ প্রিয়াম্।
সর্ব্বলোকপ্রণেত্রীঞ্চ প্রণমামি সদাশিবাং।।

Puja voting code
SUN0408
WhatsApp VOTE SUN0408 to +91 91470 77170
Live rank #71 58 votes
Vote on WhatsApp