ITC - Enduring Value Sunrise Pure Masala

Itahar United Shyamapalli Club

Itahar, Uttar Dinajpur

পুজোর কটা দিন আমাদের গ্রামের মণ্ডপ জুড়ে যেন এক অদৃশ্য মমতার সুর বাজে। পাড়ার মা, বোন, দিদি আর জেঠিমারা সব কাজ ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে পরম আদরে রান্নাঘরের দায়িত্ব তুলে নেন। মহাষ্টমীর দিন মায়ের চরণে ঠাঁই পায় ধোঁয়া ওঠা গরম লুচি, সাথে মুচমুচে আলুভাজা, পটলভাজা, উচ্ছে ভাজাসহ নানা পদের ভাজা আর পঞ্চব্যঞ্জন। অঞ্জলি শেষে আসা ভক্তদের হাতে পরম যত্নে যত্ন করে তুলে দেওয়া হয় সেই পবিত্র প্রসাদের প্যাকেট।
মহানবমীতে এই উদযাপনের ক্যানভাস আরও বড় হয়ে ওঠে। পুরো গ্রাম এক হয়ে মেতে ওঠে মায়ের মহাস্পর্শে তৈরি খিচুড়ি ভোগ রান্নায়। নিজের গ্রামের মানুষ তো বটেই, আশপাশের গ্রামের প্রতিটি পরিবারকেও ভালোবাসার নিমন্ত্রণ জানানো হয়। তারপর সবাই মিলে এক পংক্তিতে বসে বা ঘরে ঘরে আন্তরিকতার সাথে পরিবেশন করা হয় খিচুড়ি প্রসাদ।
এই ভোগ রান্না আর প্রসাদ বিতরণ কেবল পেট ভরানোর আয়োজন নয়—এ আমাদের গ্রামের ঐক্য, আন্তরিকতা আর ভালোবাসার এক অকৃত্রিম মিলনমেলা। কাঠের উনুনের তাত, মশলার সুবাস, একসাথে মিলেমিশে কাজ করার ক্লান্তিহীন হাসি—এই সবকিছু মিলেই পুজোর দিনগুলোকে সত্যি সত্যি প্রাণবন্ত করে তোলে। মায়ের প্রসাদকে কেন্দ্র করে যুগের পর যুগ ধরে এভাবে সব বয়সের মানুষ পাশাপাশি এসে দাঁড়ায়, ভাগ করে নেয় কাজ, আনন্দ আর দেবী দুর্গার অক্ষয় আশীর্বাদ।

Puja voting code
SUN0404
WhatsApp VOTE SUN0404 to +91 91470 77170
Live rank #435 0 votes
Vote on WhatsApp