ITC - Enduring Value Sunrise Pure Masala

Kemiya Sarbojonin Durgotsav Committee

Madhyamgram, North 24 Paraganas

আমাদের পূজা পাড়ার সকলের একতা ও ভক্তির মহাযজ্ঞ। উৎসবের প্রধান আকর্ষণ নবমীর মহাভোগ, যেখানে প্রায় তিন থেকে চার হাজার মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন।
নবমীর দুপুরে বিশাল প্যান্ডেলে পরিবেশিত হয় গরম সাদা ভাত, সুবাসিত ডাল, মুচমুচে আলুভাজা, ঐতিহ্যবাহী শুক্তো, পটলের ঝোল, মিষ্টিকুমড়োর ঘণ্ট ও পনিরের তরকারি। শেষ পাতে থাকে চাটনি, মুচমুচে পাঁপড়, মিষ্টি ও ঘন দুধের পায়েস। সানরাইজ মশলার সুগন্ধি ছোঁয়ায় প্রতিটি পদ হয়ে ওঠে অতুলনীয় স্বাদের।
ক্লাবের সদস্য-সদস্যারা ভোর থেকেই আয়োজন ও ভোগ বিতরণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। রামচন্দ্র যেমন নীলপদ্মে দেবীপূজা করেছিলেন, আমরা পারিজাত পরিবার তেমনই শ্রদ্ধা ও সেবাব্রতে মায়ের আরাধনা করি। হাজারো মানুষের হাসিমুখ ও পরিতৃপ্তিই আমাদের অকালবোধনের সার্থকতা। এই সুবিশাল পঙ্‌ক্তিভোজন ও স্বাদের মেলবন্ধনই পারিজাত ক্লাবের আসল ‘স্বাদকাহন’।

Puja voting code
SUN0379
WhatsApp VOTE SUN0379 to +91 91470 77170
Live rank #123 26 votes
Vote on WhatsApp