Peary Mohan Sur Garden Lane Sarbojonin Durgatsab
Kolkata, Kolkata
শরতের নীল আকাশ, শিউলির মিষ্টি সুবাস, কাশের দোলা আর ঢাকের মন মাতানো বোল—সব মিলিয়ে আগমনীর সুর বাজলেই বাঙালি মন গেয়ে ওঠে, “মা আসছেন…”।
আমাদের এই শারদোৎসব কেবল চারদিনের নিয়মমাফিক পুজো নয়; এ হলো আমাদের নিখাদ ভক্তি, ঐতিহ্য, পারস্পরিক প্রীতি আর একাত্মতার এক জীবন্ত দস্তাবেজ। নিখুঁত নিয়ম-নিষ্ঠা ও পরম শ্রদ্ধায় আরাধিতা মায়ের অপরূপ ডাকের সাজের প্রতিমা দেখতে প্রতিদিন মণ্ডপে আছড়ে পড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
অষ্টমী-নবমীর অঞ্জলির সময় ধুনো আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন মণ্ডপ যখন শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে কেঁপে ওঠে, আর হাজারো ভক্তের কণ্ঠ থেকে সমস্বরে ভেসে আসে—"বলো দুর্গা মাই কি... জয়!"—তখন মুহূর্তের মধ্যে তৈরি হয় এক স্বর্গীয় ও অপার্থিব আবহ।
আর আলো ঝলমলে সন্ধ্যা নামলেই আমাদের মণ্ডপ প্রাঙ্গণ হয়ে ওঠে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন কেন্দ্র। পাড়ার স্থানীয় প্রতিভার পাশাপাশি প্রখ্যাত গুণী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় আনন্দের এই জোয়ার ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষের হৃদয়ে।