Mahalla Sarbojonin Durgautsab Samiti
Kolkata, Kolkata
মহাষ্টমীর বিশেষত্বই হল—এদিন গ্রামের কোনো বাড়িতে আলাদা করে রান্না হয় না। ঘরের নিজস্ব রান্নাঘর যেন একদিনের জন্য নীরব হয়ে যায়, আর গোটা গ্রাম পরিণত হয় একটি বৃহৎ পরিবারের অভিন্ন আঙিনায়। সকলেই একত্রে মিলিত হয়ে মায়ের ভোগপ্রসাদ গ্রহণ করেন। একই পঙ্ক্তিতে পাশাপাশি বসে প্রসাদ ভাগ করে নেওয়ার সেই মুহূর্তে মুছে যায় দৈনন্দিন জীবনের সমস্ত দূরত্ব ও ভেদাভেদ; হৃদয়ে জেগে ওঠে একাত্মতার নির্মল আনন্দ।