ITC - Enduring Value Sunrise Pure Masala

Bagda Sarbojanin Durga Puja Committee

Puncha, Purulia

একসময় পরগনা হিসেবে খ্যাত বাগ্দা গ্রামের দুর্গাপূজা প্রায় শতাব্দীপ্রাচীন। শ্রদ্ধা, ভক্তি ও আন্তরিকতায় এই পূজা এলাকায় প্রশংসিত। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ফল-মিষ্টান্নের নৈবেদ্যসহ পূজার্চনার পর মাকে অন্নভোগ নিবেদন করা হয়। এতে থাকে গোবিন্দভোগ চালের সাদা ভাত, বেগুন-আলু-কুমড়োর ভাজা, সোনামুগের ডাল, পঞ্চব্যঞ্জন ও পরমান্ন। সন্ধিপূজাতেও উৎকৃষ্ট পরমান্ন নিবেদিত হয়। পরে মায়ের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ধনী-দরিদ্রের বিভেদ ভুলে সকলে সানন্দে তা গ্রহণ করেন। এই প্রসাদ রসনাতৃপ্তির পাশাপাশি মনে আনে গভীর প্রশান্তি।
অতীতে শুধু বাগ্দাতেই দুর্গাপূজা হতো; বর্তমানে আশপাশের দু-একটি গ্রামেও পূজা শুরু হয়েছে। তবু আমাদের পূজার সাবেকিয়ানা, সুদৃশ্য আলোকোজ্জ্বল মণ্ডপ এবং নিষ্ঠাভরে বেদমন্ত্র উচ্চারণে মাতৃআরাধনা সকলকে আকৃষ্ট করে। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ। বিশেষত অষ্টমী ও নবমীতে দুপুরের পর মানুষের ঢল নামে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অগণিত মানুষ আনন্দোল্লাসে মেতে ওঠেন। শেষে বিষাদভরা হৃদয়ে মাকে বিসর্জন দিয়ে “আবার এসো মা” বলে পরবর্তী বছরের অপেক্ষায় দিন গোনেন। একটি কথা না বললেই নয়—পূজার দিনগুলিতে বিপুল জনসমাগম হলেও কখনও বিশৃঙ্খলা হয়নি। কারণ, “বিবিধের মাঝে দেখো মিলন মহান”—এই নীতিতেই আমাদের বিশ্বাস।

Puja voting code
SUN0340
WhatsApp VOTE SUN0340 to +91 91470 77170
Live rank #64 51 votes
Vote on WhatsApp