ITC - Enduring Value Sunrise Pure Masala

Khairi Pahari Sarbojanin Durga Puja

Kashipur, Purulia

ভূমিকা:দুর্গাপূজা বাঙালির অন্যতম বড় উৎসব, যা সকলের মনে আনন্দ ও উৎসাহ জাগায়। নতুন জামাকাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঘোরা ও মানুষের সঙ্গে দেখা করার পাশাপাশি মায়ের প্রসাদ গ্রহণের আনন্দও আমাদের কাছে বিশেষ। ছোট ছোট ছেলেমেয়েরাও আগ্রহভরে প্রসাদ গ্রহণ করে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে দেবীকে ভোগ নিবেদনের পর তা সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়। এই আয়োজনকে ঘিরে পূজাপ্রাঙ্গণে তৈরি হয় মিলনের সুন্দর পরিবেশ।
প্রসাদের বৈচিত্র্য:চিনি ভোগ: বিভিন্ন মন্দিরে নানা ধরনের বলিপ্রথা প্রচলিত থাকলেও আমাদের মন্দিরে রয়েছে চিনি বলির প্রথা। এই রীতি পালনের পর নিবেদিত চিনি ভক্তদের মধ্যে প্রসাদরূপে বিতরণ করা হয়। এটি আমাদের পূজার একটি বিশেষ ঐতিহ্য।
খিচুড়ি ভোগ: পূজামণ্ডপে প্রধান প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় গরম খিচুড়ি। মুগ ডাল, চাল ও নানা রকম সবজি দিয়ে এই খিচুড়ি রান্না হয়। সঙ্গে থাকে টক-মিষ্টি চাটনি ও গরম পাঁপড় ভাজা। সকলের তৃপ্তিভরে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পর্ব।
উপসংহার:প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ে। একসঙ্গে মায়ের ভোগ গ্রহণের আনন্দ আমাদের শারদোৎসবকে আরও সার্থক ও মধুর করে তোলে।

Puja voting code
SUN0337
WhatsApp VOTE SUN0337 to +91 91470 77170
Live rank #97 41 votes
Vote on WhatsApp