ITC - Enduring Value Sunrise Pure Masala

Sindri Durga Puja Committee.

Barabazar, Purulia

দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব, এক মহামিলনের উপলক্ষ। বিভিন্ন পেশায় যুক্ত মানুষও পূজায় একত্র হন। এই উৎসবের অন্যতম আকর্ষণ ভোগ ও তাকে ঘিরে থাকা নানা ইতিবৃত্ত।
আমাদের গ্রামে সপ্তমীতে মাকে ফলমূল, নৈবেদ্য ও মিষ্টান্ন নিবেদনের রীতি রয়েছে। অষ্টমীর মূল আকর্ষণ মায়ের অমৃতসম ভোগ। খিচুড়ি ও পায়েসের সুগন্ধে মণ্ডপের চারপাশ ভরে ওঠে; জাতপাত, ধনী-দরিদ্রের ভেদাভেদ যেন এক লহমায় মুছে যায়।
এই ভোগের নেপথ্যে রয়েছে শত শত সাধারণ মানুষের জীবনের গল্প। রান্না সামলান রাঁধুনি। তাঁকে সাহায্য করতে ভোরে স্নান সেরে নতুন বস্ত্র পরে পাড়ার কাকিমা-জেঠিমারা বঁটি নিয়ে আলু, পটল ও কুমড়ো কাটতে বসেন। ফাঁকে চলে সুখ-দুঃখের কথা আর নতুন শাড়ির প্রশংসা।
ভোগ পরিবেশন করেন পাড়ার যুবকেরা। তাঁদের অংশগ্রহণের গল্পও কম সুন্দর নয়। মানুষ যখন পরম তৃপ্তিতে খিচুড়ি ও পায়েস প্রসাদ মুখে তোলেন, তখনই মায়ের পূজা সার্থকতা পায়।
তাই পূজার ভোগে চাল, ডাল, সবজি ও মশলার সঙ্গে মেশে মানুষের ভালোবাসা। তা সিদ্ধ হয় আন্তরিকতায়, পরিবেশিত হয় সম্প্রীতির মন্ত্রে। প্রতিটি দানায় মিশে থাকে নিষ্ঠা ও ত্যাগ; সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসব হয়ে ওঠে আবেগঘন আনন্দের আয়োজন।

Puja voting code
SUN0334
WhatsApp VOTE SUN0334 to +91 91470 77170
Live rank #121 32 votes
Vote on WhatsApp