Narayandari Milan Sangha Akalbodhan Durgautsab Committee
Kanktiya, Purba Medinipur
সালটা ১৯৪৯। কয়েকজনের শাস্ত্রালোচনায় উঠে আসে রাম-রাবণের যুদ্ধ ও দেবীর অকালবোধনের কাহিনি। রাবণবধ ও সীতাকে উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেন। তখন দেবতারা গভীর নিদ্রায় আচ্ছন্ন। তাই অকালে দেবীকে জাগানো ছিল কঠিন সাধনা। আলোচিত কাহিনি অনুসারে, বিভীষণের পরামর্শে শত্রুপক্ষের রাবণকেই পুরোহিত হিসেবে আনা হয়। পূজার শেষে ১০৮টি নীলপদ্ম নিবেদনের সময় দেবীর ছলনায় একটি পদ্ম কম পড়ে। কমললোচন রাম নিজের একটি চোখ দানে উদ্যত হলে দেবী আবির্ভূত হয়ে পূজায় সন্তুষ্টির কথা জানান। এই অকালবোধনের স্মরণে নারায়ণদাড়ী অকালবোধন দুর্গাপূজা কমিটি বর্তমান বছরসহ ৭৮ বছর ধরে তিথি-নক্ষত্র মেনে নিষ্ঠাভরে পূজার্চনা করে আসছে। প্রতিদিন মায়ের ভোগপ্রসাদ হয়। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে প্রসাদ গ্রহণ করেন ও মায়ের কাছে প্রার্থনা জানান। তাঁদের বিশ্বাস, মা মনস্কামনা পূর্ণ করেন। সেই ভক্তিতেই আগামী ২০৩২ সাল পর্যন্ত মায়ের প্রতিমা দানের মানত রয়েছে। প্রতিবছর মহাদশমীতে হাজার হাজার মানুষের মহাপ্রসাদের ব্যবস্থা হয়। কখনও আমিষ, কখনও নিরামিষ পদ রান্না হয় সানরাইজ গুঁড়ো মশলায়। এ বছর আপনিও চলে আসুন, মায়ের প্রসাদ গ্রহণ করুন।