ITC - Enduring Value Sunrise Pure Masala

Nabatara

Haldia, Purba Medinipur

খাদ্যরসিক বাঙালির স্বাদচর্চা চিরন্তন। উৎসবে ভূরিভোজ ছাড়া আনন্দ অপূর্ণ থাকে। দর্শনে লোভ, ঘ্রাণে জিভে জল আর আস্বাদনে তৃপ্তি—এমন ভোজই বাঙালির প্রিয়। রাঁধুনির হাতযশের পাশাপাশি মশলার ভূমিকা গুরুত্বপূর্ণ। ঘরে ও উৎসবের রান্নায় সানরাইজ মশলার অবদান অনস্বীকার্য।
দেশে দেশে ঘুরে বেড়াই—চীন, জাপান, হল্যান্ড।সেবার ছিলেম মায়ানমার, এবার থাইল্যান্ড।।
নবতারার এবারের পূজামণ্ডপ থাইল্যান্ডের এক বৃহৎ, সুদৃশ্য বৌদ্ধমন্দিরের আদলে। মণ্ডপ ঘিরে সে দেশের জীবনযাত্রা, শিল্প ও সংস্কৃতির উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করবে—এই প্রত্যাশায় এবারের ভাবনা থাইল্যান্ড।
মহানবমীর বিশেষ আয়োজন কুমারীপূজা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে কুমারী দেবীকে নিয়ে শতাধিক বাদ্যযন্ত্র, ছৌ-নৃত্যদল, আদিবাসী নৃত্যদল, শিং-বাজনাদল ও বহুরূপীসহ হাজারেরও বেশি মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। এই মিলনযাত্রা শারদোৎসবের অনন্য আকর্ষণ। শেষে একসঙ্গে বসে মহানবমীর মহাভোগ গ্রহণ উৎসবের মহাপ্রাপ্তি। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন দুবেলা ভূরিভোজেও হাজারেরও বেশি মানুষ আনন্দে মেতে ওঠেন। সানরাইজ মশলার স্বাদে সেই ভোজের পরম তৃপ্তি উৎসবকে পূর্ণতা দেয়।
“মা এসেছে বছর পরে, পূজার আয়োজন,ঢাক বাজে, কাঁসর বাজে, আনন্দসমীরণ।এসো দীন, এসো হীন, এসো বিত্তজন,আজি এ আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ।।”

Puja voting code
SUN0325
WhatsApp VOTE SUN0325 to +91 91470 77170
Live rank #9 290 votes
Vote on WhatsApp