ITC - Enduring Value Sunrise Pure Masala

Bhai Bhai Sangha

Geonkhali, Purba Medinipur

আমি অনুপম। প্রতিবছর আমাদের বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা হয়। এই কদিনের অপেক্ষায় থাকি সবাই; মায়ের আগমনে বাড়ি ভরে ওঠে হাসি, আনন্দ ও ভালোবাসায়।
ষষ্ঠীতে বোধনের সঙ্গে শুরু হয় উৎসব। দূরের আত্মীয়রা ফিরে আসেন। গল্প, হাসিঠাট্টা আর সন্ধ্যার আরতিতে ধূপের সৌরভ, প্রদীপের আলো ও ঢাকের বাদ্য আমাদের মন ভক্তিতে ভরিয়ে দেয়।
সপ্তমীতে কলাবউয়ের আগমন ও পূজায় মাতৃআরাধনা জমে ওঠে। সবাই মিলে ভোগের প্রস্তুতিতে হাত লাগাই—কেউ সবজি কাটে, কেউ রান্নায় সাহায্য করে। কাজের মাঝেই মিশে থাকে একসঙ্গে থাকার আনন্দ।
মহাষ্টমীতে নতুন পোশাকে অঞ্জলি দিয়ে মায়ের কাছে সকলের সুখশান্তি চাই। মহাপ্রসাদে থাকে ফ্রাইড রাইস, মটর পনির, বেগুনি, কুমড়ো-আলু-পটল ভাজা, মিশ্র সবজি, পায়েস, দই ও মিষ্টি। একসঙ্গে বসে প্রসাদ গ্রহণে উৎসব পায় পূর্ণতা।
নবমীতে পূজার পর গরম খিচুড়ি প্রসাদে আপ্যায়িত হন পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষ। রাতের আরতিতে ঢাক-শঙ্খের ধ্বনি ও দীপালোকে আনন্দের মাঝেও জাগে বিদায়ের বিষাদ।
দশমীতে মাকে সিঁদুর পরিয়ে, পরস্পরকে রাঙিয়ে শুভেচ্ছা জানাই। হাসি ও অশ্রুতে মিশে থাকে আকুল প্রার্থনা—“মা, আবার এসো, আমাদের ঘর আলো করে।”
বিসর্জনের পরও রয়ে যায় আপনজনের সান্নিধ্য, ভোগের সুবাস ও ভালোবাসার স্মৃতি। দুর্গাপূজা আমাদের পরিবারের মিলনোৎসব। মা আবার আসবেন, বাড়ি আবার আনন্দে ভরে উঠবে।
“আসছে বছর আবার হবে।”

Puja voting code
SUN0323
WhatsApp VOTE SUN0323 to +91 91470 77170
Live rank #397 0 votes
Vote on WhatsApp