Egra Club Sanghati
Egra, Purba Medinipur
আমাদের দলঅলুয়া ক্লাব সংহতি এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এবারও আমরা মা উমার আরাধনায় ব্রতী হতে চলেছি। সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণে পূজার আয়োজন হয়ে ওঠে আনন্দ ও মিলনের এক সুন্দর উপলক্ষ।
প্রতিবছর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে মা দুর্গার চরণে অন্নভোগ নিবেদন করা হয়। এই তিন দিন মায়ের জন্য প্রস্তুত হয় রকমারি অন্ন ও ব্যঞ্জন। নিবেদনের পর এলাকার মানুষ ও বাইরে থেকে আগত দর্শনার্থীদের পূজামণ্ডপের কাছে প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে। এ বছরও সেই আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উৎসবের এই দিনগুলিতে দুপুরে ও সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ পরিবেশন করা হয়। মায়ের প্রসাদ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ। সকলের তৃপ্তিভরে প্রসাদ গ্রহণেই আমাদের এই আয়োজনের সার্থকতা।
এ ছাড়াও প্রতিবছরের মতো এবারও ওই তিন দিন সমাজের দরিদ্র মানুষের জন্য মায়ের অন্নপ্রসাদ প্যাকেটে বিতরণ করা হবে। পূজার আনন্দ ও প্রসাদ সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের আন্তরিক প্রচেষ্টা।
অন্নপ্রসাদ গ্রহণের জন্য সকলের আমন্ত্রণ রইল।