ITC - Enduring Value Sunrise Pure Masala

Yubagosthi Taki Puratan Bazar

Taki, North 24 Paraganas

"ভোগে অন্ন, অন্নে আনন্দ, আনন্দে মিলন" .
দুর্গাপূজার মণ্ডপ, প্রতিমা ও আলোর উৎসবের মাঝে পুজোর ভোগ বাঙালির আবেগ ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। টাকির ইছামতী নদীর পাড়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে আমাদের "যুবগোষ্ঠী টাকি পুরাতন বাজার" ক্লাবের পুজো এবার ৬০তম বর্ষে পদার্পণ করল।
সদস্য-সদস্যাদের বিপুল উৎসাহে তৈরি হয় খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি ও পায়েস। সবজি কাটা থেকে রান্না ও পরিবেশনে মা-কাকিমা ও বৌদিদের ভক্তিপূর্ণ অংশগ্রহণ সত্যিই মনমুগ্ধকর। ধূপের গন্ধ, ঢাকের বাদ্য, মন্ত্রোচ্চারণ এবং 'সানরাইজ মসলা'-য় রাঁধা সুস্বাদু খিচুড়ি-লাবড়ার সুবাসে মণ্ডপের পরিবেশ পবিত্র ও নৈসর্গিক হয়ে ওঠে।
ধনী-দরিদ্র, জাতি-ধর্ম ও বয়সের ভেদাভেদ ভুলে দেবীর প্রসাদ গ্রহণে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে—এই ভোগ শুধু খাবার নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব।
আমাদের বিশেষত্ব হলো, প্রতিবছর যেকোনো একটি পরিবার অষ্টমী ভোগের দায়িত্ব নেন। নাড়ির টানে ছুটে আসা প্রবাসীদের সান্নিধ্য ও সহযোগিতায় ক্লাব সদস্য থেকে পারিপার্শ্বিক মানুষ আনন্দে মেতে ওঠেন। এভাবেই পুজোর আবহে মণ্ডপ প্রাঙ্গণ হয়ে ওঠে "সৌহার্দ্যের মিলনমেলা", তৈরি হয় সম্পর্কের এক "অভূতপূর্ব রসায়ন"।

Puja voting code
SUN0316
WhatsApp VOTE SUN0316 to +91 91470 77170
Live rank #25 162 votes
Vote on WhatsApp