ITC - Enduring Value Sunrise Pure Masala

Taki, Thuba Bayam Samity

Taki, North 24 Paraganas

স্বাধীনতা-পূর্ব যুগে টাকীর জমিদারদের রক্তচক্ষু উপেক্ষা করে থুবা এলাকায় কয়েকজন যুবক প্রথম যে বারোয়ারি দুর্গাপুজোর সূচনা করেছিলেন, ভালো-মন্দের অভিজ্ঞতা পেরিয়ে তা আজ টাকীর মানুষের ঐতিহ্য ও প্রাণের পুজো। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এই পুজোই হলো 'থুবা ব্যায়াম সমিতি'র দুর্গাপুজো, যা আজ ৯৫তম বর্ষে পদার্পণ করল।
প্রতিষ্ঠাতাদের সেই দৃঢ় মানসিকতা আজও সদস্যদের রক্তমজ্জায় প্রবহমান। বছরব্যাপী নাটক, নাট্যোৎসব, খেলাধুলা, শরীরচর্চা ও সমাজসেবায় নিয়োজিত এই ক্লাবের প্রায় ২০টি জনমুখী শাখা সংগঠন রয়েছে।
টাকীর মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রাচীন রীতি মেনে আয়োজিত এই পুজোয় সবার জন্য বস্ত্র উপহার প্রদান ও ভোগের আয়োজন করা হয়। অতীতে গ্রামের খাঁটি সবজি ও মশলায় ভোগ রান্না হতো। সময়ের ব্যস্ততায় এখন তা নিজে থেকে জোগাড় করা সম্ভব না হলেও, খাঁটি স্বাদের সঙ্গে আমরা কোনো আপস করি না। তাই প্রতিবছরের ভোগের আয়োজনে আমাদের ভরসা 'সানরাইজ'। সানরাইজের হলুদ ও মশলার অপরূপ স্বাদ-গন্ধে ভোগের আয়োজন মোহনীয় হয়ে ওঠে। প্রায় তিন হাজার মানুষ এই ভোগ গ্রহণ করেন।
৯৫তম বর্ষের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।
থুবা ব্যায়াম সমিতি, টাকী Sunrise Sadkahon Thuba, North 24 Pgs

Puja voting code
SUN0315
WhatsApp VOTE SUN0315 to +91 91470 77170
Live rank #98 46 votes
Vote on WhatsApp