ITC - Enduring Value Sunrise Pure Masala

Bijaypur Shree Shree Durga Utsab

Nilganj, North 24 Paraganas

মর্নিং স্টার ক্লাবে দুর্গাপূজার ভোগ ও সাধারণ মানুষের অংশগ্রহণ
বিজয়পুর মর্নিং স্টার ক্লাবের ঐতিহ্যবাহী দুর্গাপুজো ১৯৮৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আজ আমরা ২০২৬ সালের পুজোর প্রাক-মুহূর্তে দাঁড়িয়ে।
আমাদের পুজোয় প্রতিদিন নতুন নতুন ভোগের আয়োজন করা হয়। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত দেবীকে ফল প্রসাদ, নারকেল নাড়ু, পায়েস, সুজি-লুচি, খিচুড়ি, দই-মিষ্টি এবং দই-চিঁড়ে সহ নানা ধরনের ভোগ উৎসর্গ করা হয়। পুজো শেষে এই প্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
পুজোর দিনগুলিতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুজো মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে, কাজের সূত্রে বাইরে থাকা মানুষেরাও শুধুমাত্র পুজোয় অংশগ্রহণ করতে এই সময়ে বাড়িতে ফিরে আসেন। মণ্ডপে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, এটি সত্যিই বাঙালির শ্রেষ্ঠ উৎসব।
তাই ২০২৬ সালের মর্নিং স্টার ক্লাবের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসুন এবং আমাদের সাথে মিলেমিশে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব উপভোগ করুন।
ধন্যবাদান্তে,
বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি
পরিচালনায়: মর্নিং স্টার ক্লাব

Puja voting code
SUN0312
WhatsApp VOTE SUN0312 to +91 91470 77170
Live rank #391 0 votes
Vote on WhatsApp