Selarhat Shree Shree Durga Puja Committee
Nilganj, North 24 Paraganas
প্রতি বছরের ন্যায় এবারও 'সেলার হাট সার্বজনীন পূজা কমিটি' ১১০তম বর্ষে প্রবেশ করল। জাতি-ধর্ম নির্বিশেষে নিয়মনিষ্ঠা ও ধুমধামের সঙ্গে আমাদের এই পূজা উদযাপিত হয়।
পঞ্চমীর রাতে বোধন এবং ষষ্ঠীর দিন ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়। সপ্তমীতে সূর্যোদয়ের সময় কলাবৌ স্নান ও ঘট স্থাপনের মাধ্যমে মূল পূজা শুরু হয়। এরপর নৈবেদ্য, ফল বলি এবং শেষে মাকে পাঁচ রকম ভাজা-সহ অন্নভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় আরতির মাধ্যমে সপ্তমী পূজা শেষ হয়।
অষ্টমীতে নৈবেদ্য সহকারে পূজা, সকলের অঞ্জলি ও ফল বলির পর মাকে পাঁচ রকম ভাজা-সহ অন্নভোগ দেওয়া হয়। এরপর সন্ধিপূজা ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয়। নবমীতেও নৈবেদ্য, ফল বলি এবং নয় রকম আমিষ সবজি-সহ মাকে অন্নভোগ নিবেদন করে সন্ধ্যায় আরতি সম্পন্ন হয়।
অবশেষে আসে বিষাদের দশমী। এদিন নৈবেদ্য এবং চিড়ে-মুড়কি-দইয়ের ভোগ নিবেদনের পর ব্রাহ্মণ সুতো কেটে পূজার সমাপ্তি করেন। সন্ধ্যায় ঠাকুর বরণ, সিঁদুর খেলা ও শোভাযাত্রার মাধ্যমে কৈলাশের উদ্দেশ্যে মাকে ভাসান দেওয়া হয়। আর শুরু হয় আবার এক বছরের অপেক্ষা।