ITC - Enduring Value Sunrise Pure Masala

Nandankanan O Tatsanglogno Mohila Brindo

Kolkata, North 24 Paraganas

সাত থালায় দেবতার ভোগ, পান্তা ভাতে মায়ের বিদায়
নন্দনকানন ও সংলগ্ন এলাকার মহিলাদের আট বছরের নিষ্ঠা ও ভালোবাসায় আমাদের পাড়ার দুর্গাপুজো এবার নবম বর্ষে পদার্পণ করল। একতায় ভরপুর এই পুজোর মূল আকর্ষণ মায়ের ভোগ। এবার সপ্তমী দু'দিন হওয়ায়, সপ্তমী থেকে নবমী—এই পাঁচদিন প্রতিদিন শিব, দুর্গা, চার সন্তান ও নারায়ণের উদ্দেশ্যে সাতটি থালায় ভোগ দেওয়া হবে। এক ব্রাহ্মণী দিদির নেতৃত্বে ভোর থেকে পাড়ার মহিলাদের সবজি কাটা ও মশলা বাটার ব্যস্ততা শুরু হয়।
প্রথম সপ্তমীতে ফ্রাইড রাইস, পনির, ফুলকপি-আলুর দম; দ্বিতীয় সপ্তমীতে খিচুড়ি ও লাবড়া; অষ্টমীতে খিচুড়ি ও আলুর দম; সন্ধিপুজোয় পোলাও, ফুলকপির তরকারি এবং নবমীতে খিচুড়ি, লাবড়া ও আলুর দম থাকবে। প্রতিদিনের ভোগের সঙ্গে চাটনি, পায়েস, দই, মিষ্টি, গন্ধরাজ লেবু ও পান আবশ্যিক।
সবচেয়ে কষ্টের দিন দশমী। মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে যেমন মায়ের হাতের পান্তা খায়, তেমনই দশমীতে আমরা মাকে পান্তা ভাত ও কচুর শাক খাইয়ে অশ্রুসিক্ত চোখে বিদায়

Puja voting code
SUN0309
WhatsApp VOTE SUN0309 to +91 91470 77170
Live rank #39 108 votes
Vote on WhatsApp