Balaka Puja Committee
Khachrapara, North 24 Paraganas
অষ্টমীর ভোগ
দুর্গাপুজোর অষ্টমী মানেই ঢাকের বোল, শিউলির গন্ধ, মণ্ডপে ভক্তদের ভিড় আর ভোগের সুবাসে মাতোয়ারা সকাল। এদিন মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকম ভাজা, চাটনি আর পায়েস রান্না হয়।
এই সুস্বাদু ভোগের আসল প্রাণ লুকিয়ে থাকে মশলায়। রান্নায় সানরাইজের জিরে, ধনে, হলুদ আর গরম মশলা পড়লেই খিচুড়ির স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আর লাবড়া তরকারিতে এক চিমটে সানরাইজ শাহী গরম মশলা দিলেই চারদিক সুঘ্রাণে ভরে যায়।
অষ্টমীর অঞ্জলির পর প্রসাদ ও ভোগ খাওয়ার আনন্দই আলাদা। এদিন প্রায় ২০০টি পাড়ার বাড়িতে এবং বহু দর্শনার্থীকে শালপাতার বাটিতে এক চামচ ঘি দেওয়া গরম খিচুড়ির সঙ্গে লাবড়া পরিবেশন করা হয়। এই অপূর্ব স্বাদে মিশে থাকে ভক্তি ও ঐতিহ্য।
সানরাইজ মশলা যেন বাঙালির পুজোর রান্নাঘরের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এই খাঁটি মশলার ঝাঁঝেই অষ্টমীর ভোগ নিছক খাবার থেকে মায়ের আশীর্বাদে পরিণত হয়।