Troyi
Joy Narayan Banerjee Lane, North 24 Paraganas
দক্ষিণ বরানগর সর্বজনীন দুর্গোৎসব সমিতি ২৬/২ জয় নারায়ণ ব্যানার্জী লেন, কলকাতা-৭০০০৩৬ পরিচালনায়: ত্রয়ী
শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ানো মানেই মা মহামায়ার আগমন বার্তা। অনন্তকাল ধরে বাঙালির অন্তরে বিরাজমান মায়ের আগমনী বার্তাকে ঘিরেই সাহিত্যিকরা সৃষ্টি করেন শারদীয়া সংখ্যা বা উপহার। প্রকৃতিও সেজে ওঠে পদ্ম, শিউলি আর কাশফুলে। প্রকৃতির এই সাজের সঙ্গে আনন্দোৎসবে মেতে ওঠে পুজো কমিটিগুলি এবং ‘সানরাইজ’।
ত্রয়ী পরিচালিত ‘দক্ষিণ বরানগর দুর্গোৎসব সমিতি’ ৮৯ বছর ধরে মহামায়ার আরাধনা করে আসছে। আবালবৃদ্ধবনিতা, বিশেষত মহিলারা সামনের সারিতে থেকে এই কটা দিন পুজো ও সামাজিক কার্যক্রমে নিজেদের জড়িয়ে রাখেন। চতুর্থী থেকে ঢাক-কাঁসরের সুরে জীবনের সব দুঃখ হারিয়ে যায়। চতুর্থীর নারকেল নাড়ু তৈরি থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এই আনন্দোন্মাদনা বজায় থাকে।
ফুল, চন্দন, ধূপ-ধুনো, ফল-মিষ্টির পাশাপাশি মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও থাকে। সাত রকম ভাজা, দু-রকম তরকারি, চাটনি ও পায়েস দিয়ে সাজানো হয় ভোগ। আর মহামায়ার এই সুস্বাদু ভোগের অনবদ্য স্বাদের পেছনে ‘সানরাইজ’ গুঁড়ো মশলার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।