Ganadipayan Grambashi Binda
Belgoria, North 24 Paraganas
শিউলি ফুলের গন্ধমাখা বাতাসে আনন্দময়ী উমার আগমনবার্তা ছড়িয়ে পড়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুধু উৎসব নয়, ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচার আনন্দ। বোধন থেকে বিসর্জন—আলোর রোশনাই, ঢাকের আওয়াজ আর ধুনুচি নাচে মেতে ওঠার এই তো মোক্ষম সময়।
মায়ের প্রতিমার সামনে হাত জোড় করে দাঁড়ালে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকে না। নামী ক্লাবের থিম হোক বা পাড়ার প্যান্ডেল, মা এবং পুজো সবার। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, ফুচকার লাইন, প্যান্ডেল হপিং আর রাজকীয় জাঁকজমক এই উৎসবকে বিশেষ করে তোলে।
প্যান্ডেল হপিংয়ের পরেই মনে পড়ে মায়ের ভোগের কথা। পুষ্পাঞ্জলি শেষে লাইনে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি, লাবড়া আর পায়েস খাওয়ার ও অপরকে খাওয়ানোর তৃপ্তিই আলাদা। এবছর আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে খিচুড়ির পাশাপাশি থাকছে লুচি, কাশ্মীরি আলুর দম ও ফ্রাইড রাইস। এই আয়োজনে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।
অবশেষে সকলকে আনন্দে ভাসিয়ে আগামী বছরের আমন্ত্রণ জানিয়ে মা ফিরে যান তাঁর নিজ গৃহ স্বর্গলোকে............।
ধন্যবাদান্তে।