Baranagar Sarbajanin Durga Utsav
Baranagar, North 24 Paraganas
সানরাইজ—পুজোর স্বাদকাহন
শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বরানগর সার্বজনীন দুর্গোৎসব (কুটিঘাট বারোয়ারিতলা) থিম নয়, সাবেকিয়ানাকে সঙ্গী করে ৯৯তম বর্ষ পালন করছে। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশের পর "মাতৃরূপেণ সংস্থিতা" মন্ত্রে মাকে বরণ করা হয়।
গত কয়েক বছর ধরে পাড়ার ৩টি পরিবার ৩ দিন মাতৃভোগের আয়োজন করে। মহাসপ্তমীতে সন্দীপ ভট্টাচার্যের পরিবার দেয় ভাত, ঘি, আলুভাতে, ৫ রকম ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত, পোলাও, ধোঁকার ডালনা, ছানার ডালনা, পনির, চাটনি, পায়েস, দই ও মিষ্টি। মহাষ্টমী ও সন্ধিপুজোয় প্রণয় ব্যানার্জীর পরিবার দেয় লুচি, ৫ রকম ভাজা, ছোলার ডাল, পনির-ফুলকপির তরকারি, কুমড়োর ছক্কা, চাটনি, সুজি, সেমাইয়ের পায়েস ও মিষ্টি। মহানবমীতে অমিত ব্যানার্জীর পরিবারের নিবেদন— ফ্রায়েড রাইস, আলুর দম, পনির, চাটনি, পায়েস ও রকমারি মিষ্টান্ন।
এছাড়া মহাসপ্তমীতে পুজো কমিটির তরফে পোলাও, আলুর দম, চাটনি ও রকমারি মিষ্টি দেওয়া হয়। সমস্ত রান্নায় ব্যবহৃত হয় সানরাইজ গুঁড়ো মশলা, কারণ "রান্নায় বাঙালিয়ানা মানেই সানরাইজ"। এদিন ৮ থেকে ৮০, পাড়ার সকলে মাতৃমন্দির থেকে একান্নবর্তী পরিবারের মতো একসঙ্গে মহানন্দে ভোগ গ্রহণ করেন। মহাসপ্তমীর পুণ্যলগ্নে এই অপূর্ব মাতৃভোগ গ্রহণে আমাদের উৎসব আঙিনায় সকলকে সাদর আমন্ত্রণ জানাই।