Sri Sri Shitala Mandir
Islampur, Murshidabad
শীতলা মন্দিরের দুর্গাপূজোর ভোগ
শীতলা মন্দিরের দুর্গাপূজোর ভোগ কেবল অবেলার আহার নয়, বরং এটি ভক্তদের কাছে এক অলৌকিক ও পবিত্র প্রসাদ। সারা বছর শীতলা দেবীর পুজো হলেও দুর্গাপূজার দিন গুলোতে বহু শীতলা মন্দিরে মহাধুমধাম করে দেবী দূর্গার আরাধনা করা হয় এবং ভক্তদের মধ্যে বিশেষ ভোগ বিতরণ করা হয়।
নবমীর দিনে শীতলা মন্দিরের ভোগের গুরুত্ব সবচেয়ে বেশি। গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, পোলাও, নানাবিধ ভাজা (যেমন বেগুনী, পটলে ভাজা, আলু ভাজা),ছ্যাঁচড়া, চাটনি, পাপড় এবং পায়েস সহযোগে দেবীকে অন্নভোগ নিবেদন করা হয়। অনেক ঐতিহ্যবাহী মন্দিরের প্রাচীন নিয়ম মেনে নিরামিষ তরকারিতে বিশেষ সানরাইজ মশলার ব্যবহার থাকো। যাঁর নিজস্ব এক অতুলনীয় স্বাদও সুবাস রয়েছে।
মায়ের পূজার পর এই ভোগ প্রসাদ হিসেবে উপস্থিত হাজার হাজার ভক্তের মধ্যে বিলি করা হয়। জাত-পাত ও ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই এক ছাদের নিচে বসে এই মহাপ্রসাদ গ্রহণ করেন। শীতলা মন্দিরের এই দুর্গাপূজার ভোগ গ্রহণ করা অত্যন্ত পুণ্যকর্ম বলে মনে করা হয়েছে এবং এর মাধ্যমেই যেন উৎসবের মেলবন্ধন পূর্ণতা পায়।