ITC - Enduring Value Sunrise Pure Masala

Anadamayee Club

Gosaingram, Murshidabad

বড়নগর আনন্দময়ী ক্লাবের দুর্গাপূজা: ভালোবাসা ও মিলনের উৎসব
বড়নগর আনন্দময়ী ক্লাবের দুর্গাপূজা একটি ছোট্ট গ্রামের আন্তরিক ও পারিবারিক উৎসব। কয়েকটি পরিবারকে নিয়ে প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয়। এ বছরও ষষ্ঠী থেকেই সকলে আনন্দ ও উৎসাহের সঙ্গে মায়ের আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। পুজোর ভোগ রান্না থেকে শুরু করে মণ্ডপের বিভিন্ন কাজ—সবকিছুই মা-বোনেরা মিলেমিশে সম্পন্ন করেন। মায়ের ভোগ রান্না, নৈবেদ্য সাজানো এবং পূজার অন্যান্য আয়োজনেও তাঁদের সক্রিয় অংশগ্রহণ থাকে। পুজোর কয়েকটি দিন তাই সকলের কাছে হয়ে ওঠে আনন্দ, ভালোবাসা ও একসঙ্গে থাকার বিশেষ সময়।
মহাষ্টমীর দিন এলাকার মায়েরা ডালা নিয়ে পুজোমণ্ডপে উপস্থিত হন। অঞ্জলি দেওয়ার পর সকলে একে অপরের সঙ্গে ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন।
দশমীর দিন আসে বিদায়ের বেলা। প্রতিমা বিসর্জনের সময় আনন্দের বদলে চোখে জল আসে সকলের। মাকে বিদায় দিতে কারও মন চায় না, তবু নিয়ম মেনে তাঁকে বিদায় জানাতেই হয়। মায়েরা মাকে সিঁদুর দিয়ে শেষবারের মতো বিদায় জানান। এরপর প্রতিমাকে নিয়ে যাওয়া হয় সামনের গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। এই বিদায়ের মুহূর্তে সকলের মনে থাকে একটাই প্রার্থনা—মা যেন আবার ফিরে আসেন, সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে সকলের ঘরে। এই আশাতেই আবার অপেক্ষা শুরু।

Puja voting code
SUN0289
WhatsApp VOTE SUN0289 to +91 91470 77170
Live rank #381 0 votes
Vote on WhatsApp