ITC - Enduring Value Sunrise Pure Masala

Amrity Shanti Club & Library

Malda, Maldah

অমৃতি শান্তি ক্লাবের দুর্গা পূজা
প্রথমে জানাই সানরাইজ পরিবারের সকলকে অগ্রিম দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুর্গা পূজা হলো ভোজনপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ভোগ নিবেদন করবো এবং সেই ভোগের প্রসাদ পেতে ভিড় জমায় এলাকার ছোটো-বড়ো সকলেই।যথাক্রমে সপ্তমীর দিনে ভোগে থাকে ঘি-এ ভাজা লুচি,আলু ভাজা ও পায়েস ।অষ্টমীর দিন ভোগে থাকে ঘি-এ ভাজা লুচি,সুজি ও রসগোল্লা। নবমীর দিনে ভোগে থাকে গোবিন্দ ভোগ চাল, মুগ ডাল,কাজু,কিসমিস এবং ঘি দিয়ে তৈরি সুস্বাদু খিচুড়ি তার সাথে দেওয়া হয় পাপড় , আমড়ার চাটনি ও আলুর দম এবং কলার পাতায় পরিবেশন এর মাধ্যমে উৎসবের আনন্দ ও মেলবন্ধন গড়ে উঠে পরস্পরের মধ্যে। দশমীর দিনে মায়ের প্রতিমা বিসর্জনের পর উপস্থিত সকলকে সন্দেশ, রসগোল্লা ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিতরণের মধ্যে দিয়ে দুর্গা পূজা সম্পন্ন করা হয়।

Puja voting code
SUN0277
WhatsApp VOTE SUN0277 to +91 91470 77170
Live rank #126 20 votes
Vote on WhatsApp