Sympathetic Club
Malda, Maldah
পুজোর মহাভোগ
দুর্গাপুজো মানেই ভক্তি, আনন্দ আর আর থালা ভরা মহাপ্রসাদের সুবাস। মায়ের ভোগে স্বাদ ও সুগন্ধের সঠিক ভারসাম্য আনতে সানরাইজ মশলা হতে পারে রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ঐতিহ্যবাহী ভোগের কয়েকটি জনপ্রিয় পদ সানরাইজ মশলায় সহজেই তৈরি করা যায়।
গোবিন্দভোগ চালের খিচুড়ি: গোবিন্দভোগ চাল ও সোনামুগ ডাল ঘিয়ে ভেজে সানরাইজ গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিন। এরপর রান্নায় এনে দিন সানরাইজ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং বিশেষ স্বাদ পেতে সামান্য সানরাইজ মেথি গুঁড়ো বা আদা বাটা। নামানোর আগে সানরাইজ শাহী গরম মশলা ছড়িয়ে দিলে খিচুড়ির সুবাসে চারপাশ মেতে উঠবে।
পাঁচমিশালি লাবড়া: কুমড়ো, বেগুন, রাঙা আলু ও পটল দিয়ে লাবড়া তৈরি করে সানরাইজ পাঁচফোড়ন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিন।
টোম্যাটো-খেজুরের চাটনি: সরষের তেলে সানরাইজ সরষে বা পাঁচফোড়নের ফোড়ন দিয়ে টোম্যাটো, খেজুর ও আমসত্ত্ব রান্না করে চিনি ও সামান্য সানরাইজ বিট নুন দিন।
নিরামিষ ভোগে পেঁয়াজ-রসুন না থাকায় মশলার সঠিক ব্যবহারই স্বাদের মূল চাবিকাঠি। প্যান্ডেল বা বাড়ির ঠাকুরঘরে বিশাল হাঁড়িতে যখন ধিমে আঁচে এই ভোগ রান্না হয়, তখন সানরাইজ মশলার সুগন্ধ ও স্বাদ ভোগের প্রতিটি পদকে আরও আকর্ষণীয় করে তোলে। গরম খিচুড়ি, লাবড়া ও চাটনির এই আয়োজনেই পূর্ণতা পায়। মহাঅষ্টমী বা নবমীর গরম খিচুড়ি, লাবড়া ও চাটনিই পুজোর আনন্দ পূর্ণ করে।