Roy Choudhuri Bari Pujo
Kaligram, Maldah
রায়চৌধুরী বারীর দূর্গা পূজা
জমিদারি প্রথা বহুদিন হলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু রয়ে গেছে ঐতিহ্য তেমনি এক বিখ্যাত পূজা মালদা জেলার চাচোল থানার কলিগ্রামের রায় চৌধুরী বাড়ির দুর্গা পুজো। এই পুজো প্রতিষ্ঠা হয় বাংলার নবাব যখন আলীবর্দী খাঁ ঠিক সেই সময় থেকে আনুমানিক 1745 খ্রিস্টাব্দ। আমাদের এই পূজার বৈশিষ্ট্য হল প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরের দিন থেকেই এই পুজো শুরু হয়ে যায়। আমাদের এই পুজোতে মা দুর্গার বাহন সিংহকে সাদা সিংহ রূপে দেখা যায়। আমাদের বাড়ির পুজোয় আগে পাঠা বলির প্রচলন ছিল কিন্তু বর্তমানে পাঠা বলি বন্ধ হয়ে যায় তার পরিবর্তে মোহন ভোগের প্রচলন করা হয়। আমাদের সপ্তমী অষ্টমী নবমী এবং সন্ধি পুজো তে মোহনভোগ বলির ভোগ হিসাবে উৎসর্গ করা হয় এছাড়া নববীতে মায়ের পুজোয় চিরাভাজা ও বড়া কলায়ের ঘুগনি বিশেষভাবে ভোগ হিসেবে নিবেদন করা হয় । এছাড়া প্রতিদিন 22 টি করে নৈবেদ্য মাকে নিবেদন করা হয়। দশমীতে ঘট বিসর্জন হয়ে গেলে অপরাজিতা পূজা ও নারায়ন ঠাকুরের অন্ন ভোগ নিবেদন করা হয়। এবং দশমীর রাত্রে মাকে স্থানীয় রানী দিঘিতে বিসর্জন করা হয়। আমাদের এই বাড়ির পূজার মাহাত্ম্য গ্রামের সকলেই জানে তাই গ্রামের সকল লোক আমাদের বাড়ির পূজায় অংশগ্রহণ করে।