ITC - Enduring Value Sunrise Pure Masala

Bosh Para Durga Puja Committee

Jalpaiguri, Jalpaiguri

শরৎকালে আশ্বিন মাসে মর্ত্যলোকে দেবী দুর্গার আগমনকে ঘিরে আমরা সকলে মিলে মাতৃআরাধনায় ব্রতী হই। পূজার দিনগুলি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করি। উৎসবের আয়োজনের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজেও আমরা যুক্ত থাকি।
বিশেষ করে অষ্টমীর দিন ক্লাবের উদ্যোগে ভোগের আয়োজন করা হয়। মায়ের উদ্দেশ্যে নিবেদিত ভোগে থাকে খিচুড়ি, লাবড়া, ভাজা, শাক, লুচি, পায়েস, চাটনি ও মিষ্টি। প্রতিটি পদ যত্নের সঙ্গে প্রস্তুত করা হয়। পূজা শেষে ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে ভোগ বিতরণের দায়িত্ব পালন করেন। পাড়া-প্রতিবেশী ও আগত দর্শনার্থীদের মধ্যে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। সকলের প্রসাদ গ্রহণের পর এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
ভোগের এই আয়োজনকে ঘিরে পাড়ার মানুষের মধ্যে মিলন ও সৌহার্দ্যের সুন্দর পরিবেশ গড়ে ওঠে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে প্রতিবছর আমরা আনন্দের সঙ্গে দুর্গাপূজার আয়োজন করতে পারি। মায়ের আরাধনা ও একসঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই আমাদের পূজার সার্থকতা।

Puja voting code
SUN0257
WhatsApp VOTE SUN0257 to +91 91470 77170
Live rank #364 0 votes
Vote on WhatsApp