Ichapur Bayam Samity
Kadamtala, Howrah
ইছাপুর বায়াম সমিতির দুর্গাপূজা
১৯৬০ সালে হাওড়ার ইছাপুর অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইছাপুর বায়াম সমিতি। সামাজিক মেলবন্ধন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ১৯৭১ সালে ক্লাবের উদ্যোগে শুরু হয় সর্বজনীন দুর্গাপূজা। সেই পথচলা আজ ৫৫তম বর্ষে পদার্পণ করেছে।
বহু বছরের ভক্তি, ঐতিহ্য ও নিয়ম আজও এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। বংশপরম্পরায় পরিবারের সদস্যরা নিষ্ঠার সঙ্গে মায়ের পূজার্চনা পরিচালনা করে আসছেন। পাশাপাশি ক্লাবের সদস্য, সদস্যা ও এলাকাবাসী একসঙ্গে মায়ের ভোগ প্রস্তুত ও গ্রহণে অংশ নেন। সানরাইজ মশলায় তৈরি ভোগের স্বাদে পুজোর আনন্দ আরও পূর্ণতা পায়।
শহীদ ক্ষুদিরাম বসু সরণি, ইছাপুর ওয়াটার ট্যাঙ্কের কাছে আয়োজিত এই পুজো শুধু দেবী আরাধনাতেই সীমাবদ্ধ নয়। বস্ত্র বিতরণ, সাপ্তাহিক দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয়, রক্তদান শিবিরসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত এই সমিতি।
প্রবীণদের আশীর্বাদ ও নবীনদের সহযোগিতায় ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার এই ধারাকে এগিয়ে নিয়ে এবারও ইছাপুর বায়াম সমিতি প্রস্তুত তাদের ৫৫তম দুর্গাপূজা উদযাপনে।