ITC - Enduring Value Sunrise Pure Masala

Evergreen

Kadamtala, Howrah

পূজোর ভোগের গল্প ও সাধারণ মানুষের অংশগ্রহণ
আমাদের নন্দ মুখার্জী লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি (এভারগ্রিন ক্লাব )২৪ বৎসর দুর্গাপুজোর প্দার্পন করলো। প্রতিবছর সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজা এবং নবমীতে আমরা পূজোর ভোগের আয়োজন করি। প্রতিদিন বেলা ১২ টার সময় ভোগ নিবেদন করাহয়। এই ভোগ তৈরী করে আমাদের পল্লীবাসীর মা, বোন, বৌদিরা। খুব নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই ভোগ তৈরী করে।সপ্তমীতে ভোগ হয় আলুভাজা, পটলভাজা, কুমড়োভাজা, নারিকেলভাজা, ছোট বড়ি ভাজা, খিচুড়ি, আলুরদম, চাটনি, পায়েস। ভোগ নিবেদনের পর বিকালে পাড়ার প্রত্যেক বাড়িতে গিয়ে ভোগ বিলি করা হয়। এবং পুজো মণ্ডপের সামনে দিয়ে যেসকল সাধারণ মানুষ বা দর্শণার্থী যায় তাঁদের হাতেও প্রসাদ বিতরণ করাহয়।অষ্টমীর দিন পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পনির তরকারি, পোলাও, পায়েস ও চাটনি ভোগ মাকে নিবেদন করা হয়। এবং এইসব ভোগ কনটেনারে ভরে বাড়ি বাড়ি বিতরণ করা হয়।সন্ধিপুজা তেও এই একই ভোগ নিবেদন করা হয়। নবমীতে এই একইরকম ভোগ নিবেদন করা হয়, এবং যথারীতি বিতরণ করা হয়। প্রতিদিন মাকে রাত্রিতে শীতল ভোগ দেয়া হয়। এই শীতল ভোগে লুচি, ফুলকপির তরকারি, সুজি নিবেদন করা হয় এবং সাথে থাকে পাঁচরকম মিষ্টি। পুজো প্যান্ডেলে আসা দর্শণার্থীদের সেই ভোগ বিতরণ করা হয়। এইভাবে প্রতিবছর আমাদের ভোগ মাকে নিবেদন এবং সাধারণ মানুষকে বিতরণ করা হয় খুবই আনন্দের সাথে।

Puja voting code
SUN0255
WhatsApp VOTE SUN0255 to +91 91470 77170
Live rank #362 0 votes
Vote on WhatsApp