Sangha Mitra
Kadamtala, Howrah
ইছাপুর সংঘমিত্র ক্লাবের দুর্গা পূজা
১৯৬০ সালে হাওড়ার ইছাপুর অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইছাপুর সংঘমিত্র। এলাকার সামাজিক মেলবন্ধন , ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ১৯৭১ সালে ক্লাবের উদ্যোগে প্রথম সর্বজনীন দুর্গা পূজার সূচনা ঘটে।সেই পথচলা আজ ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে।
এই পুজোর বহু বছরের ভক্তিপূর্ণ ঐতিহ্য ও নিয়মাবলী আজও অমলিন।বংশপরম্পরায় শ্রী হিমাত্রী চক্রবর্তী ও তার পরিবার নিষ্ঠার সাথে মায়ের পূজার্চনা পরিচালন করে এসেছেন। একই সাথে ক্লাবের সদস্য তথা বর্তমান কোষাধ্যক্ষ শ্রী মন্টুলাল হাজরা মহাশয় এর বাড়ি থেকে বংশানুক্রমে দেবী দুর্গার মূল ভোগ অর্পণ করা হয়। পাশাপাশি ক্লাবের সদস্য,সদস্যা ও এলাকাবাসী পরম শ্রদ্ধায় একজোট হয়ে মায়ের "সানরাইজ মশলায়" তৈরি ভোগ গ্রহণ করেন।
শহীদ ক্ষুদিরাম বোস সরণি (ইছাপুর ওয়াটার ট্যাঙ্ক এর নিকট) এলাকার এই পুজো দেবী আরাধনার পাশাপাশি বস্ত্র বিতরন, সাপ্তাহিক দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয় , রক্তদান শিবির ও নানাবিধ সমাজসেবা মূলক কাজের প্রতীক। সংঘমিত্র নামের সার্থকতা বজায় রেখে প্রবীণদের আশীর্বাদ ও নবীনদের সহযোগিতায় এ বছর সংঘমিত্র তাদের ঐতিহ্যবাহী ৫৫ তম দুর্গা পূজা উদযাপনে প্রস্তুত ।