ITC - Enduring Value Sunrise Pure Masala

Natun Pally

Howrah, Howrah

নতুনপল্লীর দূর্গা পূজা
নতুনপল্লীর দুর্গাপূজা বাহ্যিকভাবে আর পাঁচটা সার্বজনীন পুজোর মতো হলেও এর আচার-অনুষ্ঠান বাংলার সনাতনী বাড়ির পুজোর মতোই। শাস্ত্রীয় রীতি মেনে স্নান, হোম, বলিদান ও ভোগ—এই চার উপাসনা পালন করে দুর্গাপূজাকে মহাপূজায় উন্নীত করা হয়েছে। এর পিছনে রয়েছে সদস্যদের নিরলস প্রচেষ্টা।
সপ্তমী, অষ্টমী, সন্ধিপূজা ও নবমীতে দেবীকে ভোগ নিবেদন করা হয়। আবাসনের মহিলারা শুদ্ধ-শুচিতার সঙ্গে ভোগ রান্না করেন। তিথি অনুযায়ী ভোগ নিবেদনের সময় বদলালেও প্রতিবারই নিষ্ঠার সঙ্গে সঠিক সময়ে মাকে ভোগ দেওয়া হয়।
সপ্তমী ও অষ্টমীতে থাকে খিচুড়ি, ভাজা, তরকারি ও পায়েস। সন্ধিপূজায় নিবেদন করা হয় পোলাও ও পায়েস। তবে নবমীর ভোগই এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। খিচুড়ির পাশাপাশি থাকে অন্নভোগ, অড়হর ডাল, ভাজা, তরকারি, চাটনি, পায়েস, দই ও রসগোল্লা।
পুজোর শুরুর দিক থেকেই মাতৃস্থানীয় মহিলাদের উদ্যোগে এই অন্নভোগের প্রচলন। তাঁরা নিজেরাই উপকরণ নিয়ে এসে রান্নায় অংশ নিতেন এবং পুজোর কাজে যুক্ত ছেলে-মেয়েদের দই-মিষ্টি ভাগ করে দিতেন।
মণ্ডপ থেকে পুণ্যার্থীদের ভোগ বিতরণের পাশাপাশি কখনও কখনও আবাসনের প্রতিটি পরিবারের কাছেও ভোগ পৌঁছে দেওয়া হয়। এই ভোগ পর্ব পুজোর আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতিকে আরও গভীর করে তোলে।

Puja voting code
SUN0252
WhatsApp VOTE SUN0252 to +91 91470 77170
Live rank #95 44 votes
Vote on WhatsApp