ITC - Enduring Value Sunrise Pure Masala

2 No Basudebpur Sarbojanin Durgapuja Committee

Tribeni, Hooghly

দুর্গাপূজার ভোগ বাঙালির ভক্তি, ঐতিহ্য ও রন্ধনশিল্পের এক অপূর্ব মেলবন্ধন। ২ নং বাসুদেবপুর সর্বজনীন দুর্গোৎসবে অষ্টমী ও নবমীতে নিরামিষ ভোগ নিবেদনের রীতি প্রচলিত। পাড়ার মহিলাদের উদ্যোগে দুপুরে গোবিন্দভোগ চাল, ঘি, সোনামুগ ডাল, নারকেল কুচি ও মটরশুঁটি দিয়ে তৈরি হয় "ভোগের খিচুড়ি"। সঙ্গে থাকে আলু, কুমড়ো, বেগুন, পটল ও মুলো দিয়ে রাঁধা মরশুমি "লাবড়া", পাঁচভাজা, বেগুনি এবং দিনভেদে আলু-ফুলকপি বা মটরশুঁটি-বাঁধাকপির তরকারি। শেষ পাতে থাকে টমেটো-আমসত্ত্ব-খেজুর বা জলপাইয়ের চাটনি, পরমান্ন, দই এবং মায়ের পছন্দের নানা মিষ্টি ও সন্দেশ। চারটে দিন মা আমাদের ঘরের মেয়ে, তাই খাওয়া শেষে তাঁর জন্য এক খিলি পানের ব্যবস্থাও থাকে।
সন্ধ্যা আরতিতে পাড়ার বিভিন্ন পরিবারের পালা অনুযায়ী লুচি, সুজি, আলুর দম ও নারকেল নাড়ু দিয়ে শীতল ভোগ নিবেদিত হয় এবং পুজো শেষে প্রতিদিন তা সকলের মধ্যে বিতরণ করা হয়।
কথায় আছে, 'ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।' মণ্ডপে প্রসাদের লাইনে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষ এক সুতোয় বাঁধা পড়েন। সামান্য খিচুড়ি, লাবড়া ও পায়েস প্রাপ্তিই সকলের কাছে পরম তৃপ্তি ও সৌভাগ্যের বিষয় হয়ে ওঠে।

Puja voting code
SUN0250
WhatsApp VOTE SUN0250 to +91 91470 77170
Live rank #25 161 votes
Vote on WhatsApp