Sitalatala Sarbojanin Durga Puja
Serampur, Hooghly
চাতরা শীতলাতলা গাবতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বর্ষ -৮৮
চাতরা শীতলাতলা গাবতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৮৮ তম বর্ষে পদার্পণ করল।
পুজোয় সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজো এবং নবমীর দিন মাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং রাতে দেওয়া হয় বিশেষ শীতল ভোগ। মায়ের এই ভোগে থাকে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস এবং মিষ্টি।
বিশেষভাবে অষ্টমীর দিন মায়ের এই সুস্বাদু ভোগ বা প্রসাদ সকল এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।